প্রচ্ছদ > আন্তর্জাতিক >

হরমুজ প্রণালি হবে মার্কিন ভূখণ্ড—ট্রাম্পের এমন দাবি কতটা বাস্তবসম্মত?

article-img

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে চলাচল করে, সেই হরমুজ প্রণালিকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর তিনি এই জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। সেখানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, জলপথটি কার্যত এখনই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

ইরান ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি নাকচ করে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো হুমকি, যুদ্ধজাহাজ বা বক্তৃতার মাধ্যমে এই জলপথ দখল করা যাবে না এবং হরমুজ প্রণালি সবসময় ইরানেরই থাকবে। তবে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে। 

ইরান স্পষ্ট করে বলেছে, জলপথ পুরোদমে খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ তুলে নিতে হবে।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রাম্প চাইলেই একতরফাভাবে এই আন্তর্জাতিক জলপথ দখল করতে পারেন না। মার্কিন আইন অনুযায়ী অন্য কোনো ভূখণ্ড যুক্ত করতে সিনেটের অনুমোদন লাগে। এছাড়া জাতিসংঘের সমুদ্র আইন অনুসারে এটি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে কোনো একটি দেশ একক মালিকানা দাবি করতে পারে না। 

বিশ্লেষকদের মতে, নিজের রাজনৈতিক সমর্থকদের বার্তা দিতে এবং মধ্যবর্তী নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এমন অবাস্তব হুমকি দিয়েছেন।


আরো খবর